ব্রেকিং নিউজ
LIVE
দেশে পৌঁছেছে কারিনার মরদেহ, প্রথম জানাজা সন্ধ্যায়চীন সফরে ডাকসুর ১৫ নেতা, নেতৃত্বে সাদিক কায়েমপ্রাথমিকের নতুন পাঠ্যক্রম চালু কবে, জানালেন প্রতিমন্ত্রীইরান সম্পর্কে ট্রাম্পের বক্তব্য ও গোয়েন্দা তথ্যে বিস্তর ফারাকপুকুরে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের লাশগুমের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করা হয়েছিল : এমপি আরমান২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল ও স্পেন: নেইমারহাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুএবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিটপুরোনো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছানো যায় না: বদিউল আলম মজুমদারভাঙছে ‘অলওয়েদার সড়ক’, দায় চাপাতে ঠেলাঠেলিমুঠোফোন সেবা: ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই নেয় সরকারসৌদি আরব ও যুক্তরাজ্যে ৩০০ টন চাল রপ্তানি করেছে শপআপবেতন বাড়ানোর দাবিতে শিক্ষকদের আন্দোলন, ঝুঁকিতে বিশ্বকাপএকটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে: জ্বালানিমন্ত্রীদেশে পৌঁছেছে কারিনার মরদেহ, প্রথম জানাজা সন্ধ্যায়চীন সফরে ডাকসুর ১৫ নেতা, নেতৃত্বে সাদিক কায়েমপ্রাথমিকের নতুন পাঠ্যক্রম চালু কবে, জানালেন প্রতিমন্ত্রীইরান সম্পর্কে ট্রাম্পের বক্তব্য ও গোয়েন্দা তথ্যে বিস্তর ফারাকপুকুরে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের লাশগুমের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করা হয়েছিল : এমপি আরমান২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল ও স্পেন: নেইমারহাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুএবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিটপুরোনো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছানো যায় না: বদিউল আলম মজুমদারভাঙছে ‘অলওয়েদার সড়ক’, দায় চাপাতে ঠেলাঠেলিমুঠোফোন সেবা: ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই নেয় সরকারসৌদি আরব ও যুক্তরাজ্যে ৩০০ টন চাল রপ্তানি করেছে শপআপবেতন বাড়ানোর দাবিতে শিক্ষকদের আন্দোলন, ঝুঁকিতে বিশ্বকাপএকটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে: জ্বালানিমন্ত্রী

দেশে পৌঁছেছে কারিনার মরদেহ, প্রথম জানাজা সন্ধ্যায়

admin
Published:
বিনোদন
𝕏in 0SHARES
Advertisement
[ Demo Ad Space - 728x90 ]

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে দেশে ফিরেছে। কারিনাকে বহনকারী বিমানটি রোববার (১৭ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কারিনার মরদেহ গ্রহণ করেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

লিভার–সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তিনি মারা যান। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ। সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে।

লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তার মৃত্যু হয়।

Advertisement
[ Demo Ad Space - 728x90 ]

আপনার প্রতিক্রিয়া জানান